প্রযুক্তি

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ন্যাশনাল স্টিম অলিম্পিয়াড বুটক্যাম্প

post-img

গতানুগতিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা অর্জন এখন সময়ের দাবি, এ লক্ষ্যেই শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় দেশে সব স্তরের ছাত্র-ছাত্রীদের জন্য অনুষ্ঠিত হতে যাচ্ছে ন্যাশনাল স্টিম অলিম্পিয়াড-২০২৩ প্রতিযোগিতা। এ ধারাবাহিকতায় দেশের স্বনামধন্য বেসরকারী বিশ্ববিদ্যালয় “আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ' এ ন্যাশনাল স্টিম অলিম্পিয়াডের বুট ক্যাম্পের আয়োজন করেছে আইটেসারেক্ট টেকনোলজিস। যার আবেদনের সুযোগ থাকছে ৩১ জুলাই পর্যন্ত। 

শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় সারাদেশে ন্যাশনাল স্টিম অলিম্পিয়াডটি আয়োজন করেছেন আইটেসারেক্ট টেকনোলজিস। অলিম্পিয়াডে মোট তিনটি রাউন্ডে ৮টি ভিন্ন বিষয়ে বিভিন্ন স্তরের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন।

অলিম্পিয়াডের প্রধান সমন্বয়ক মোহাম্মাদ আবদুল হামিদ বলেন, 'চতুর্থ শিল্প বিপ্লব সংশ্লিষ্ট বিভিন্ন দক্ষতাসমূহের ওপর গুরুত্বারোপ করে আসন্ন চ্যালেঞ্জ ও পরিবর্তনের জন্য প্রস্তুতি গ্রহণে সব শিক্ষার্থীকে সচেতন ও দক্ষতা উন্নয়নে উৎসাহিত করাই এ অলিম্পিয়াডের মূল লক্ষ্য। অলিম্পিয়াডে প্রতিটি বিভাগের বিজয়ীদের জন্য প্রথম পুরষ্কার হিসেবে থাকবে ২ লাখ টাকা, প্রথম রানার আপ এবং দ্বিতীয় রানার আপের জন্য যথাক্রমে ১ লাখ ও ৫০ হাজার টাকা'।

মোট ছয়টি স্তরের শিক্ষার্থীরা এ ন্যাশনাল স্টিম অলিম্পিয়াডে অংশ নিতে পারবে। স্তরগুলো হচ্ছে প্রথম-পঞ্চম শ্রেণি, ষষ্ঠ-দশম শ্রেণি, কলেজ শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, পলিটেকনিক শিক্ষার্থী ও মাদরাসা শিক্ষার্থী। এ আয়োজন নিয়ে দেশব্যাপী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে বুটক্যাম্প করা হবে। 

প্রতিটি বিভাগের বিজয়ীদের জন্য প্রথম পুরস্কার হিসেবে থাকবে ২ লাখ টাকা, প্রথম রানার আপ ১ লাখ টাকা এবং দ্বিতীয় রানার আপের জন্য থাকবে ৫০ হাজার টাকা। 

শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় আইটেসারেক্ট টেকনোলজিস আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নিতে অনলাইনে (www.nationalsteamolympiad.com) নিবন্ধন করতে হবে। আগামী ২০ শে জুন থেকে অফিসিয়াল রেজিস্ট্রেশন শুরু হবে। 

স্টিম অলিম্পিয়াডের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে থাকছেন শিক্ষামন্ত্রী দীপু মনি এবং প্রধান উপদেষ্টা ও আহ্বায়ক অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন।  

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইটেসারেক্টের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান সমন্বয়ক মোহাম্মাদ আবদুল হামিদ, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের পরিচালক ড. মোহাম্মদ আব্দুল্লাহ আল জুবায়ের ও সমন্বয়ক সাকাওয়াত হোসেন। 

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.