নাশকতা করে সরকার উৎখাত করা যাবে না, বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, যারা রেললাইন কেটে ট্রেন ফেলে দিয়ে মানুষ মারার পরিল্পনাকারী করে তাদের ক্ষমা নেই, অবশ্যই শাস্তি পেতে হবে। আন্দোলনের নামে বিএনপি-জামায়াতের অরাজনীতির বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়ানোর আহবান জানান প্রধানমন্ত্রী। বুধবার গণভবনে এফবিসিসিআইয়ের নবনির্বাচিত কমিটির সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
দুপুরে গণভবনে, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের নবনির্বাচিত কমিটির সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় দেশের ব্যবসা-বাণিজ্যে উন্নয়নে আওয়ামী লীগ সরকারের অবদানের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।
এসময়, বিএনপি-জামায়াতের অপরাজনীতি এবং আন্দোলনে নামে নাশকতা কঠোর নিন্দা জানান প্রধানমন্ত্রী। বলেন, মানুষ হত্যা করে কেউ সরকার উৎখাত করতে পারবে না। যারা রেললাইনে কেটে মানুষ মারা পরিকল্পনা করে তাদের ক্ষমা নেই। দেশবিরোধীদের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে রুখে দাড়ানোর আহবান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
