সন্ত্রাস করে,আগুন দিয়ে গাড়ি পুড়িয়ে,আর যাই হোক সরকার পরিবর্তন করা যায় না বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।
রবিবার জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম অডিটোরিয়ামে প্রগতিশীল গণতান্ত্রিক ফোরামের প্রথম কনভেনশন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এসময় বিএনপিকে নির্বাচনে আসার আহবান জানান তিনি। অনুষ্ঠানে তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেন,দেশের রাজনীতিতেও এখন সিন্ডিকেট রয়েছে।দেশ এখন ক্রান্তিলগ্নের দিকে ধাবিত হচ্ছে।
