ঈদের ছুটির দ্বিতীয় দিনে একেবারেই ফাঁকা রাজধানী ঢাকা। সড়কে নেই কোনরকম যানজট বা কোলাহল। সকাল থেকে সারাদিনই রাজধানীর পথঘাট ফাঁকা। এ অবস্থায় স্বস্তির নিঃশ্বাস নিয়ে সাচ্ছন্দে গন্তব্য চলাচল করেন নগরবাসী। ফাঁকা সড়কে বেশিরভাগই ব্যক্তিগত যানবহন। মোড়ে মোড়ে চিরচেনা যানজটের ছিঁটেফোঁটাও নেই, তাই যাতায়াত ছিলো স্বস্তিময়। এছাড়া যাত্রী পরিবহনের জন্য সিএনজি অটোরিক্সা ও বাস চলাচল করেছে। তবে যাত্রী একেবারেই কম। রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ট্রাফিক বিভাগসহ পুলিশের সতর্ক নজরদারি রয়েছে। সবমিলিয়ে ঢাকার শান্ত এক চেহারা পেয়েছে নগরবাসী।
