এনআরবি বিশ্ব

পর্তুগালে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক প্রবাসী বাংলাদেশি

post-img

পর্তুগালে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন একজন প্রবাসী বাংলাদেশি। মৃত ব্যক্তির নাম আবু কায়েস (৩৮)। তার দেশের বাড়ি কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার নাঘাইস গ্রামে।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) রাতে রাস্তার পাশ দিয়ে হেঁটে বাসায় ফেরার পথে পেছন থেকে একটি পিকআপ ভ্যানের ধাক্কায় দুর্ঘটনার শিকার হন তিনি। পরে ঘটনাস্থলে তাৎক্ষণিক পুলিশ, ফায়ার সার্ভিস এবং অ্যাম্বুলেন্স এসে কায়েসকে মৃত ঘোষণা করেন।

মোহাম্মদ আবু কায়েস গত ১০ নভেম্বর জীবনের ভাগ্য পরিবর্তন করার আশায় কৃষি ভিসায় পর্তুগাল আসেন। দেশে স্ত্রী ও ৩ কন্যা সন্তান রয়েছে। তার অকাল মৃত্যুতে পর্তুগালে বাংলাদেশ কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.