বাংলাদেশ

সেপ্টেম্বর মাসের প্রথম ৮ দিনে প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন প্রায় ৬০ কোটি ডলার

post-img

চলতি সেপ্টেম্বর মাসের প্রথম আট দিনে প্রবাসীরা বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন ৫৯ কোটি ৫৯ লাখ ডলার। বেশির ভাগ ডলার এসেছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে।

সোমবার (১২ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে জানা যায়, এর মধ্যে ৫০ কোটি ডলারের বেশি এসেছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে। আর রাষ্ট্রায়ত্ত ও বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৯ কোটি ডলারের মতো।

বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, গত আগস্ট মাসে দেশে প্রবাসী আয় এসেছিল ২০৩ কোটি ৭৮ লাখ মার্কিন ডলার। এর আগে জুলাই মাসে এসেছিল ২০৯ কোটি ৬৩ লাখ ডলার। জুলাই মাসে ঈদুল আজহার কারণে দেশে বিপুল পরিমাণ প্রবাসী আয় এসেছিল। আগস্ট মাসে দেশে বড় উৎসব না থাকলেও সেই সময় প্রবাসী আয়ের প্রবাহ ২০০ কোটি ডলার ছাড়িয়ে যায়।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী বেসরকারি খাতের অনেক ব্যাংক সরকারি ব্যাংকগুলোর চেয়ে বেশি প্রবাসী আয় আনছে।

এদিকে এখন বিদেশ থেকে যেকোনও পরিমাণ আয় পাঠাতে আর নথিপত্র লাগছে না। আবার প্রবাসী আয়ের ওপর আড়াই শতাংশ হারে প্রণোদনা দেওয়া হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের হিসাবে, ডলারের দাম ৯৫ টাকা হলেও প্রবাসীরা প্রতি ডলারের জন্য ১০৮ টাকার বেশি পাচ্ছেন।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.