বাংলাদেশ

নির্দলীয়-নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচনে যাবে না, ইইউ রাষ্ট্রদূতদের বিএনপি

post-img

বিএনপি নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া দলীয় সরকারের অধীনে নির্বাচনে অংশ নেবে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

রোববার সকালে ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াটলির গুলশানস্থ বাসভবনে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামী নির্বাচন নিয়ে দেশে যে শঙ্কা, বৈঠকে তা নিয়ে আলোচনা হয়েছে। দেশের নির্বাচনি ব্যবস্থা ভেঙে পড়েছে।

দেশে গণতন্ত্র নেই দাবি করে আমীর খসরু বলেন, আগামী নির্বাচনকে কীভাবে নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের প্রতিনিধিদের সঙ্গে।

ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, স্পেন, ডেনমার্ক, নরওয়ের বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূতরা এই বৈঠকে উপস্থিত ছিলেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির প্রতিনিধিদলের মধ্যে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ, মানবাধিকার সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ।

সকাল ১০টায় বিএনপি মহাসচিবের গাড়ি গুলশান ২-এর ৫৫ নম্বর সড়কের ১৮ নং হাউসে প্রবেশ করে। আগে থেকে এই ভবনে ইউরোপীয় ইউনিয়নভুক্ত সাত দেশের রাষ্ট্রদূতরা অবস্থান করছিলেন।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.