আন্তর্জাতিক

জার্মানিতে আশ্রয় শিবিরে বিস্ফোরণ; নারীর মৃত্যু

post-img

জার্মানির একটি আশ্রয় শিবিরে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। তবে তার পরিচয় জানা যায়নি এখনো। নর্ডহাইডের বুখোলজের ওই শিবিরে অগ্নিকাণ্ড নিয়ে তদন্ত করার সময় এ বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই পুলিশ সদস্য।

সংবাদমাধ্যম ইনফোমাইগ্রেন্টস জানিয়েছে, তদন্তের সময় হঠাৎ বিস্ফোরণে পুরো ভবনটিতে আগুন ধরে যায়। এতে অনেকে আহত হন, যার মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। দেশটির উত্তরাঞ্চল পুলিশ জানিয়েছে, আহতদের প্রয়োজন অনুযায়ী ঘটনাস্থলে এবং চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা সেবা দেয়া হয়েছে।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.