আন্তর্জাতিক

বোমা হামলায় পাকিস্তানের ৭ নিরাপত্তা কর্মকর্তা নিহত

post-img

পাকিস্তানের খাইবার পাখতুনখওয়া প্রদেশে বোমা হামলায় সেনাবাহিনীর এক ক্যাপ্টেনসহ ৭ নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন।

স্থানীয় কর্মকর্তারা জানান, রোববার প্রদেশটির লাক্কি মারওয়াত জেলায় নিরাপত্তা সদস্যদের বহনকারী যান লক্ষ্য করে একটি আইইডির বিস্ফোরণ ঘটানো হয়। এসময় যানটি কাইচি কামার এলাকার দিকে যাওয়ার পথে সুলতানখেল গ্রামের কাছে হামলার মুখে পড়ে। নিহতদের মধ্যে রয়েছেন একজন সুবেদার মেজর, দুইজন ল্যান্স নায়েক এবং তিনজন সিপাহী রয়েছেন। এদিকে, হামলার পর সন্ত্রাসী নির্মূলে নিরাপত্তা বাহিনী ওই এলাকায় অভিযান চালাচ্ছে।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.