বাংলাদেশ

দুর্নীতির বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহবান রাষ্ট্রপতির

post-img


দুর্নীতি প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।


শনিবার আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত আলোচনা সভায় যোগ দেন রাষ্ট্রপতি। এসময় বক্তৃতায়, দুর্নীতি দমন কমিশনকে জনগণের নির্ভরতা ও আস্থার স্থলে পরিণত করতে সংশ্লিষ্টদের নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি। রাষ্ট্রপতি বলেন, দুর্নীতিবাজরা যে দলেরই হোক, কেউ দুর্নীতি করলে তাকে আইনের আওতায় আনতে হবে। তিনি আরও বলেন, দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের ফলে মেগা প্রকল্পগুলোতে দুর্নীতি হয়নি।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.