বিনোদন

শাহরিয়ার কবিরের মেয়ের মরদেহ উদ্ধার

post-img

ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের মেয়ে অর্পিতা শাহরিয়ার কবির মুমুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে বনানীর বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এরপর রাতেই পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করে পুলিশ।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বনানীর একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি ঝুলন্ত অবস্থায় ছিল। রাতেই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

শাহরিয়ার কবিরের মেয়ে আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে তিনি কী কারণে আত্মহত্যা করেছেন সে বিষয়ে পুলিশ জানাতে পারেনি।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.