বাংলাদেশ আর আয়ারল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে আজ মঙ্গলবার (৯ মে) বিকেলে চেমসফোর্ডের এসেক্স মাঠে শুরু হবে। বাংলাদেশের কোনো টিভি চ্যানেলে দেখা যাবে না ম্যাচগুলো। তবে, টাইগারদের ওয়ানডে সিরিজ নিয়ে সুখবর দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। আইসিসি টিভিতে খেলা দেখার ব্যবস্থা রেখেছে ক্রিকেট নিয়ন্ত্রণকারী এ সংস্থা। আইসিসি টিভির সূচিতে বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের তিনটি ম্যাচই সম্প্রচার তালিকায় রাখা হয়েছে। সিরিজের সবগুলো ম্যাচই বিনামূল্যে দেখানোর কথাও উল্লেখ করা রয়েছে আইসিসি টিভির ওয়েবসাইটে।
বিসিবি জানিয়েছে, বাংলাদেশের সমর্থকেরা আয়ারল্যান্ড সিরিজের খেলা আইসিসি টিভি ওয়েবসাইটে দেখতে পারবেন। এই ওয়েবসাইটের নিবন্ধনে টাকা লাগবে না। যারা নতুন এই চ্যানেল ব্যবহার করে খেলা দেখবেন, তাদের জন্য নিবন্ধন-প্রক্রিয়াও জানিয়েছে বিসিবি। আইসিসি ডট টিভির কোনো ভিডিওতে ক্লিক করলেই নিবন্ধনের প্রক্রিয়া চলে আসবে এবং সেখানে অ্যাকাউন্টও করা যাবে বিনামূল্যে।
যাদের আগেই এই চ্যানেলে নিবন্ধন করা আছে তাদের নতুন করে নিবন্ধন করতে হবে না। চ্যানেলে সাইন ইন করে ঢুকলেই খেলা দেখা যাবে। চেমসফোর্ডে বাংলাদেশ সময় বেলা ৩টা ৪৫ মিনিটে শুরু হবে প্রথম ওয়ানডে। বাংলাদেশে কোনো টিভিতে সম্প্রচার না হলেও আয়ারল্যান্ডে দেখা যাবে প্রিমিয়ার স্পোর্টসে। এ ছাড়া উত্তর আমেরিকায় দেখা যাবে উইলো টিভিতে আর ভারতে ফ্যানকোডে।
উল্লেখ্য যে, ৯, ১২ ও ১৪ তিনটি ওয়ানডে শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে।
