বাংলাদেশ

গরুর মাংস ৬৫০ টাকা দরে বিক্রি শুরু

post-img

দীর্ঘ দুই বছর পর স্বস্তি ফিরতে শুরু করেছে গরুর মাংসের দামে। কদিন আগেও কেজিপ্রতি ৮৫০ টাকার মাংস এখন বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৬৫০ টাকায়।

হঠাৎ কোরে এভাবে মাংসের দাম কমায় খুশি,নিম্ন ও মধ্য আয়ের মানুষ। এদিকে,আবারও বাড়তে শুরু করেছে ভোজ্যতেল আর পেঁয়াজের দাম
বাঙ্গালির রসনা বিলাসীদের খাবারের তালিকার বড় একটা জায়গা জুড়ে রয়েছে,গরুর মাংসের চাহিদা।বিগত কয়েক বছর ধরে অতিমাত্রায় বাড়তে থাকে এ মাংসের দাম। সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যায় আমিষে ভরা স্বাদের এই খাবার।


সম্প্রতি ৫৯৫ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি শুরু করেন,রাজধানীর কিছু  ব্যবসায়ী । তার দেখাদেখি রাজধানীর বেশিরভাগ বাজারে শুরু হয় কম দামে মাংস বিক্রি ।মাংসের দাম কমায় খুশি নিম্ন ও মধ্য আয়ের মানুষ ।


শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও,এখনও মধ্যবিত্তের নাগালের বাইরে। এদিকে,খুচরা পর্যায়ে কেজিতে ১০ টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম।ডিমের দাম ডজনে বেড়েছে ১০ টাকা।অন্যদিকে,পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ১০-২০ টাকা পরযন্ত।এর মধ্যে ভোজ্যতেলের দাম আবারও বাড়ার ইঙ্গিত দিয়েছেন ব্যবসায়ীরা। বাজার নিয়ন্ত্রণে কঠোর মনিটরিং চেয়েছেন ক্রেতারা।



    


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.