বাংলাদেশ

নিষেধাজ্ঞা দিলে তাদের পণ্য কিনবে না বাংলাদেশ: কাদের

post-img

যেসব দেশ নিষেধাজ্ঞা দেবে বাংলাদেশ তাদের কাছ থেকে কোনো পণ্য নেবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।


বৃহস্পতিবার আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের বিষয়ে যুক্তরাষ্ট্র একতরফা কোনো সিদ্ধান্ত দিতে পারবে না। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের টানাপোড়েন রয়েছে।


তিনি বলেন, সংবিধানের ধারাবাহিকতা রক্ষার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনের পথে হাঁটছেন। এসময় জাতীয় পার্টির সঙ্গে বৈঠক কোনো লুকোচুরি নয় দাবি করে সেতুমন্ত্রী বলেন, নির্বাচনবিরোধী কর্মকাণ্ড ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে সবার সঙ্গে আলাপ-আলোচনা চলছে।


বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থীর বিষয়ে পুরোনো অবস্থান পুনর্ব্যক্ত করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, স্বতন্ত্র নির্বাচন যারা করবে তাদের বিরুদ্ধে আওয়ামী লীগের পক্ষ থেকে বাধা থাকবে না। জনগণের ভোটে স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচিত হলে কারও কোনো আপত্তি নেই।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.