বাংলাদেশ

মায়ের জন্য ইফতার কেনা হলো না সুমনের

post-img

‘একটু আগে ভাই আমার লগে দেখা করে আসল। ও আল্লাহ, তুমি এইডা কী করলা?’—এভাবে বিলাপ করছিলেন সোমা নামের এক তরুণী। তাঁর ভাই সুমন (২১) সিদ্দিকবাজারে বিস্ফোরণে নিহত হয়েছেন। মা রোজা রেখেছিলেন আজ। তাঁর জন্য ইফতারি কিনতে বের হয়ে দুর্ঘটনার শিকার হন তিনি।

সুমনের মৃত্যুর খবর শুনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে আসেন তাঁর স্বজনেরা। ভাইয়ের অকালমৃত্যুতে বারবার বিলাপ করছিলেন বোন সোমা।

স্বজনেরা জানান, কাতারপ্রবাসী সুমন চার মাসের ছুটিতে দেশে এসেছিলেন। মা, দুই বোন আর এক ভাইকে নিয়ে বংশালের সুরিটোলায় থাকতেন। আজ বিকেলে মায়ের জন্য ইফতারি কিনতে বের হয়ে বিস্ফোরণে মারা যান তিনি।

আজ মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটার দিকে গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের কাছে সিদ্দিকবাজারে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক ব্যক্তি। নিহত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

বিস্ফোরণে পাশাপাশি দুটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়। একটি ভবন সাততলা এবং আরেকটি ভবন পাঁচতলা। এর মধ্যে সাততলা ভবনের বেসমেন্ট, প্রথম ও দ্বিতীয় তলা বিধ্বস্ত হয়েছে। আর পাঁচতলা ভবনের নিচতলাও বিধ্বস্ত হয়েছে। এই ভবনের দ্বিতীয় থেকে পঞ্চম তলা পর্যন্ত ব্র্যাক ব্যাংকের কার্যালয়। সেখানে উদ্ধারকাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.