অনেক স্বপ্ন নিয়ে সম্প্রতি বিয়ে করে স্ত্রী জেসমিনকে বাবা-মায়ের সঙ্গে এক ঘরে তোলেন অটোরিকশা চালক সালাউদ্দিন। কিন্তু তার স্বপ্ন বাস্তবায়নের পথে বার বার বাধা হয়ে দাঁড়ায় পরিবারের সদস্যরা! স্বপ্নের বাসর আর বাস্তবে ধরা দেয় না সালাউদ্দিন-জেসমিন দম্পতির জীবনে। এমনই এক সিরিয়াস অথচ মজার গল্প নিয়ে হাজির হচ্ছেন নিলয় আলমগীর ও সামিরা খান মাহি।
দুজনকে নিয়ে ‘স্বপ্নের বাসর’ নামের নাটকটি নির্মাণ করেছেন মুহাম্মদ মিফতা আনান। চিত্রনাট্যও তারই। এতে মায়ের চরিত্রে অভিনয় করেছেন মনিরা মিঠু। ‘সিএমভি’র ব্যানারে নির্মিত নাটকটি প্রসঙ্গে নির্মাতা মিফতা আনান বলেন, ‘ঢাকা শহরের একজন সিনএনজি চালকের এক রুমের সংসারে নতুন বিয়ের পর তার সংসার জীবনের বিভিন্ন সমস্যা ফুটে উঠেছে এ নাটকে। আমরা চেষ্টা করেছি শহরের নিম্নবিত্ত মানুষগুলোর জীবনের কষ্ট ও ভালোবাসার একটি অংশ তুলে ধরতে।’
