মিয়ানমারের সীমান্তরক্ষীদের বাংলাদেশে ঢুকতে দেওয়া, নতুন কোনো ষড়যন্ত্র কিনা তা খতিয়ে দেখা দরকার, বলেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
বুধবার রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে ‘প্রহসনমূলক নির্বাচন, নেতাকর্মীদের মিথ্যা মামলায় গ্রেফতার ও হয়রানী’ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। জনগণের দৃষ্টি ভিন্নদিকে সরাতে সরকার নানারকম অপচেষ্টা চালাচ্ছে অভিযোগ করে গয়েশ্বর বলেন,একদিকে ভারত সীমান্তে হত্যা, অন্যদিকে মিয়ানমার সীমান্তে সৃষ্ট সংঘাতে বাংলাদেশ এখন ক্রসফায়ারের কবলে।
নিজেদের ব্যর্থতা ঢাকতে সরকার নিজেরাই বাহিরের শক্তিকে নিয়ে কোনো পরিস্থিতি তৈরি করছে কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন বিএনপির এই অন্যতম নীতিনির্ধারক।
