মালদ্বীপের প্রবাসীদের আয়োজনে একদিনের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
টুর্নামেন্টে ৪টি দেশের ১৬টি প্রবাসী ফুটবল দল অংশগ্রহণ করে। নক আউট খেলায় ফাইনালে বাংলা টাইগার একাদশ বনাম এসটিও একাদশ ২-২ গোলে ড্র করে। উত্তেজনাপূর্ণ খেলা শেষে ট্রাইব্রেকারে এসটিও একাদশ ৩-১ গোলে বাংলা টাইগার একাদশকে পরাজিত করে। শুক্রবার বিভিন্ন দেশের প্রবাসীদের উপস্থিতিতে টুর্নামেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিউ কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান মো: দুলাল হোসেন ও প্রবাসী ব্যবসায়ী আহাম্মেদ মাহফুজ।
