বাংলাদেশ

বরেণ্য সাংবাদিক পীর হাবিবুর রহমান আর নেই

post-img

বাংলাদেশের বরেণ্য সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট পীর হাবিবুর রহমান ইন্তেকাল করেছেন। ((ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শনিবার (৫ ফেব্রুয়ারি) ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। ক্যান্সারসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন পীর হাবিবুর রহমান। 

পারিবারিক সূত্র জানায়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এই সাংবাদিক। তবে শুক্রবার (৪ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যায় ওই হাসপাতালে তার স্ট্রোক হলে তাকে দ্রুত ল্যাবএইড হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পীর হাবিবুর রহমান।

এর আগে গত বছরের অক্টোবরে মুম্বাই জাসলুক হাসপাতালে বোনম্যারো ট্রান্সপ্লান্টেশন হয় তার। সেই চিকিৎসার মাধ্যমে ক্যানসার মুক্ত হয়েছিলেন তিনি। এ অবস্থায় গত ২২ জানুয়ারি করোনায় আক্রান্ত হলে ল্যাবএইড হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসায় করোনা মুক্ত হন পীর হাবিবুর। তবে করোনামুক্ত হলেও কিডনি জটিলতার কারণে তাকে নেওয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে।  

পীর হাবিবুর রহমানের জন্ম ১৯৬৩ সালের ১২ নভেম্বর সুনামগঞ্জ শহরে। তার বয়স হয়েছিল ৫৯ বছর। 

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.