বাংলাদেশ

সাড়ে ৬ ঘণ্টা পর বঙ্গবাজার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

post-img

বঙ্গবাজার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ মঙ্গলবার দুপুর ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সকাল ৬টা ১২ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। ৪৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সাহায্যকারী দল যোগ দেয়।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.