বাংলাদেশ

রাজধানীর বঙ্গবাজারে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪৭ ইউনিট

post-img

রাজধানী ঢাকার বঙ্গবাজারে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪৭টি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সকাল ৬.১২ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এখন পর্যন্ত ৪৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তবে, আগুন লাগার কারণ এখনো জানা যায়নি বলেও জানিয়েছেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার খবর শুনে দোকানের মালিক ও কর্মচারীরা সেখানে এসে ফায়ার সার্ভিসের সঙ্গে আগুন নির্বাপনে কাজ করছেন। আশাপাশের অনেক দোকানদার তাদের মালামাল নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন। 

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.