বিনোদন

মুক্তি পেল হোলি আর্টিজানের ঘটনা নিয়ে নির্মিত সিনেমা ‘ফারাজ’

post-img

ঢাকার হলি আর্টিজানে সংগঠিত নৃশংস হামলার ঘটনা নিয়ে ফারাজ নামে সিনেমা তৈরি করেছেন মুম্বাইয়ের হংসল মেহতা। ভারত ও বাংলাদেশে আলোচনার জন্ম দেওয়া সিনেমাটি ভারতের ১০০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ৩ ফেব্রুয়ারি ।

প্রযোজনা প্রতিষ্ঠান টি সিরিজ এর এক বিবৃতিতে হংসল মেহতা জানান, তরুণেরা কীভাবে সহিংসতায় জড়িয়ে পড়েন, তা আবিষ্কারের চেষ্টা করেছেন সিনেমায়। সেই সঙ্গে সহিংসতার বিরুদ্ধে দাঁড়াতে অসম সাহস ও মানবতার প্রয়োজন, সে বিষয়েও তুলে ধরা হয়েছে সিনেমায়। 

সিনেমা টি প্রযোজনা করছেন অনুভব সিনহা ও ভূষণ কুমার। অনুভব সিনহা বলেন, ‘ফারাজ এমন একটি গল্প, যা বলা খুব প্রয়োজন। ‘পাঠান’–এর দাপটের মধ্যেই মুক্তি পাবে ‘ফারাজ’। তবে এ নিয়ে কোনো চাপে নেই পরিচালক। কারণ, বক্স অফিসের লাভ থেকে তিনি ভালো ছবি নির্মাণে বিশ্বাসী। আর ‘ফারাজ’–এ মানবিকতা, বন্ধুত্ব আর অহিংসার গল্প বলেছেন হংসল মেহেতা। 

মুম্বাইয়ের টি-সিরিজের দপ্তরে গত বুধবার ফারাজ সিনেমার মুক্তি উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। হংসল মেহেতা ছাড়াও তাতে হাজির ছিলেন ছবির দুই মূল অভিনয়শিল্পী—জাহান কাপুর ও আদিত্য রাওয়াল। ঢাকার হোলি আর্টিজানের সন্ত্রাসী হামলার ঘটনা নিয়ে হিন্দি সিনেমা ‘ফারাজ’ ভারতজুড়ে ১০০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি।

এর আগে দিল্লি হাইকোর্ট ছবিটির মুক্তি স্থগিত চেয়ে করা আবেদন বাতিল করে দেয়াহয়। ফারাজ’–এর প্রযোজক আরেক বলিউড নির্মাতা অনুভব সিনহা। ছবিটির মুক্তির আগে তিনি টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘এটি একটি বিশেষ সিনেমা, আমরা চাই ভারতজুড়ে যত বেশি সম্ভব মানুষ সিনেমাটি দেখুক।’  

ছবিটি দেখতে দর্শককে আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘“ফারাজ” এমন একটি গল্প, যা বড় পর্দায় উপভোগ করতে হবে, আমরা চেয়েছি নির্বাচিত হলগুলোতে ছবিটি জাঁকজমকভাবে মুক্তি দিতে। হংসল ‘ফারাজ’ ছবির জন্য বেছে নিয়েছেন নতুন দুই মুখ—কারিনা কাপুরের চাচাতো ভাই জাহান কাপুরকে দেখা যাবে ফারাজ হোসেনের চরিত্রে, পরেশ রাওয়ালের ছেলে আদিত্য রাওয়াল ছবিটির মাধ্যমে বলিউডে পা রাখতে চলেছেন।

‘ফারাজ’ ছবির অন্যান্য চরিত্রে আছেন আমির আলী, জুহি বব্বর, শচিন লালওয়ানি, পলক লালওয়ানি, রেশম সাহানিসহ আরও অনেকে।  

কিছুদিন আগে কাপুর পরিবারের জন্য ‘ফারাজ’-এর এক বিশেষ প্রদর্শনী রাখা হয়েছিল। এদিন কাপুর খানদান থেকে কারিনা, নীতু কাপুর, রণবীর কাপুর, সাইফ আলী খান, আলিয়া, জাহানের বাবা কুনাল কাপুর আর মা শীনা সিপ্পিসহ অনেকেই উপস্থিত ছিলেন। ‘ফারাজ’-এর চরিত্রে জাহান সবার হৃদয় ছুঁয়ে গেছেন। এদিন কাপুর পরিবার রীতিমতো আবেগে ভেসেছিল।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.