বাংলাদেশ

পিপলএনটেকের পক্ষ থেকে বেসিসের নবনির্বাচিত সভাপতিকে শুভেচ্ছা

post-img

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) নব-নির্বাচিত সভাপতি রাসেল টি আহমেদকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দেশের স্বনামধন্য আইটি প্রতিষ্ঠান পিপলএনটেকের সিইও এবং আই গ্লোবাল ইউনিভার্সিটির চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ।

আজ মঙ্গলবার (৪ জানুয়ারি) বিকেলে রাজধানীর বনানীতে টিম ক্রিয়েটিভ এর কার্যালয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় তারা।

এ সময় আরও উপস্থিত ছিলেন পিপলএনটেকের প্রেসিডেন্ট ফারহানা হানিপ ও ভাইস-প্রেসিডেন্ট মাশরুল খান।

এর আগে, গত ২৬ ডিসেম্বর রাজধানীর গুলশানে বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশনে দেশের সফটওয়্যার নির্মাতা ও সেবানির্ভর ব্যবসা প্রতিষ্ঠানগুলোর শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফর্মেশন সার্ভিসেসের (বেসিস) কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে নতুন সভাপতি হয়েছেন টিম ক্রিয়েটিভ এবং ক্লাসটিউনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাসেল টি আহমেদ ও জ্যেষ্ঠ সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন গিগা টেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সামিরা জুবেরি হিমিকা।

উল্লেখ্য, ২০০৪ সালে যাত্রা শুরু করে পিপলএনটেক বাংলাদেশে ব্যাপক সুনাম অর্জন করেছে। প্রতিষ্ঠানটির ক্যাম্পাস বাংলাদেশসহ ভার্জিনিয়া থেকে নিউইয়র্ক, নিউজার্সি, পেনসিলভেনিয়ায় বিস্তৃত রয়েছে। প্রযুক্তিতে প্রশিক্ষণ দিয়ে প্রায় সাত হাজার বাংলাদেশীদের উচ্চ বেতনে চাকুরী প্রদানে বিশেষ ভূমিকা রেখে দেশে আলোচনায় আসেন প্রতিষ্ঠানটির সিইও। এছাড়াও প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা আবুবকর হানিপ ‘ম্যাজিকম্যান’ উপাধি পান। এর আগে, বাংলাদেশে আইটি শিক্ষার্থীদের জন্য ২ কোটি টাকার বিশেষ কোভিড রিকোভারী বৃত্তি দিয়ে প্রতিষ্ঠানটি ব্যাপক পরিচিতি পায়।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.