আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্য পরিস্থিতি আরও সংকটময় হয়ে উঠছে

post-img

সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মধ্যপ্রাচ্য পরিস্থিতি আরও সংকটময় হয়ে উঠছে। হামাস নেতা ইসমাইল হানিয়া নিহত হওয়ার পর ইসরায়েলে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে ইরান। মধ্যপ্রাচ্যে নিজেদের সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে আলোচনায় বসার কথা জানিয়েছে তেহরান।এদিকে ইসরায়েলের পক্ষ থেকেও হুঁশিয়ারি দিয়ে জানানো হয়েছে, হামলা হলে বসে থাকবে না তারা। নাম প্রকাশ না করার শর্তে ইরানের এক কর্মকর্তা জানিয়েছেন,গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাস, ইসলামিক জিহাদ, ইয়েমেনের সশস্ত্র হুতি বিদ্রোহী,লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ও ইরাকের বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে বৃহস্পতিবার আলোচনায় বসার কথা ছিল ইরানের প্রতিনিধিদের। তেহরানে অনুষ্ঠিত ওই আলোচনায় ইসরায়েলে হামলা চালানোর সবচেয়ে কার্যকর উপায় খোঁজা হবে।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.