বাংলাদেশ

জাতীয় নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দ্বিতীয়দিনে সারাদেশে রিটানিং কর্মকর্তাদের ব্যস্ততা

post-img

জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে দ্বিতীয় দিন ছিলো আজ।

জেলা রিটার্নিং কর্মকর্তারা সংশ্লিষ্টদের নিয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই করছেন। গোপালগঞ্জ-১ নির্বাচনী এলাকার প্রার্থীদের যাচাই-বাছাইয়ে ৬ জন প্রার্থীর মধ্যে একজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। এদিকে, সংসদ নির্বাচন উপলক্ষে রংপুর জেলার ৬টি সংসদীয় আসনের সংসদ সদস্য পদের দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়েছে। এসময় রিটার্নিং কর্মকর্তা জানান, রংপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী মসিউর রহমান রাঙ্গাসহ ৪ জনের মনোনয়ন স্থগিত, ১ জনের মনোনয়ন বাতিল হয়েছে। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থীসহ ৫ জন মনোনয়ন বৈধ বলে ঘোষণা দিয়েছে রিটার্নিং কর্মকর্তা।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.