হ্যালোইন উদযাপন হয়ে গেলো ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ক্যাম্পাসে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হ্যালোইনের নানান সাজে সেজে ক্যাম্পাসে ঘোরাঘুরি করলো। ওকে ওকে ভয় দেখালো। আর মাতলো হ্যালোইন উৎসবে।
বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও বোর্ড চেয়ারম্যান আবুবকর হানিপ, প্রেসিডেন্ট ড. হাসান কারাবার্ক, ভাইস প্রেসিডেন্ট ড. জাফর পিরিম, সিএফও ফারহানা হানিপ যোগ দেন এই হ্যালোইন পার্টিতে।
ডাইভার্সিটিকে গুরুত্ব দেয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আর সে কারণে বিভিন্ন উৎসব উদযাপন এর একটি নিয়মিত চর্চা।
ক্যাম্পাসের দেয়ালগুলোতে ঝুলিয়ে রাখা হয়েছিলো ভুত-প্রেত- ডাইনির মুর্তি। আর মাকরসাসহ অন্যান্য প্রাণি।
ছিলো মমি তৈরির প্রতিযোগিতা।
চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবুবকর হানিপসহ কয়েকজনে মমি বানানোর লড়াইয়ে নামে কর্মকর্তা-শিক্ষার্থীদের দল।
মমি তৈরি হলে শুরু হয় তার দৌড় প্রতিযোগিতা।
সেরা হ্যালোইন সাজের জন্য দেওয়া হয় পুরস্কার। বিশ্ববিদ্যালয়র কর্মকর্তা কিনানা এই পুরস্কার জয় করেন।
সবশেষে ছিলো পিজা উৎসব। শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও উর্ধ্বতন কর্তৃপক্ষ সকলে মিলে উপভোগ করেন পিজা। যার মধ্য দিয়ে শেষ হয় এই উৎসব।
