মালদ্বীপের জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে বাংলাদেশের লিগ চ্যাম্পিয়ন আনসার ভিডিপি হ্যান্ডবল দল মালদ্বীপের অনূর্ধ্ব ১৯ ডিএসসি হ্যান্ডবল দলকে ৪৬-২৭ গোলে পরাজিত করেছে।
মালদ্বীপে অনুষ্ঠিত আন্তজার্তিক হ্যান্ডবল তিন ম্যাচের সিরিজে ৩টি খেলায় জয় তুলে নেন আনসার ভিডিপি দল। ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন আনসার ভিডিপির রবিউল আওয়াল। সেরা গোলদাতা হিসেবে নির্বাচিত হন মো: রবিউল আওয়াল। এছাড়াও রাকিবুল হাসান, সাকির শামির ইমন ৩০ টি করে গোল করেন। খেলোয়াড়দের উৎসাহ দিতে মাঠে প্রবাসী দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মালদ্বীপের ক্রিড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
