সৌদি আরবে প্রাইভেটকার চাপায় মো. মিস্টার আলী নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
দেশটির আলতাসিম শহরে সড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলী জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নের আদারভিটা গ্রামের নজরুল ইসলামের ছেলে। স্থানীয়রা জানান, আড়াই বছর আগে জীবিকার তাগিদে সৌদি আরব পাড়ি জমায় আলী। সেখানে সে আলতাসিম শহরে মহাসড়কে ক্লিনারের কাজ করতেন। প্রতিদিনের মতো ভোরে কাজ করার সময় পেছন থেকে আসা একটি নিয়ন্ত্রণহীন প্রাইভেটকার তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়। পরে সৌদি পুলিশ লাশ উদ্ধার স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
