২৪ মে শুরু হচ্ছে পিপলএনটেকের নতুন কোর্স, ওরিয়েন্টেশন সম্পন্ন
সফট লার্নিংয়ের মাধ্যমে আইটি খাতে দক্ষ জনশক্তি হিসেবে তৈরি হতে পিপলএনটেক-কেই বেছে নেন অনেকে। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াভিত্তিক এই আন্তর্জাতিক প্রতিষ্ঠানটি একের পর এক ব্যাচকে প্রশিক্ষিত করে চলেছে। ২০০৫ সাল থেকে পরিচালিত হয়ে আসে পিপলএনটেক আইটি জগতে পা ফেলা মানুষের কাছে একটি আস্থার নাম। তারই ধারাবাহিকতায় এই গ্রীস্মে শুরু হচ্ছে নতুন ব্যাচের প্রশিক্ষণ। যার ওরিয়েন্টেশন হয়ে গেলো গত বুধবার (১৮ মে)। আর ২৪ মে থেকে শুরু হচ্ছে চারমাসের এই কোর্স।যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক কেন্দ্র থেকে শুরু হচ্ছে এই কোর্স। অনলাইনে অংশ নিতে পারছেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য তথা বিশ্বের বিভিন্ন দেশ থেকে। সেলেনিয়াম'র মাধ্যমে সফটওয়্যার টেস্টিং এর দক্ষতা বাড়ানোর উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে এবারের কোর্সে। কোর্সের ওরিয়েন্টেশনে সেসব কথাই জানালেন পিপলএনটেক কর্তৃপক্ষ। তিন ঘণ্টাব্যাপী এই ওরিয়েন্টেশনে সার্বক্ষণিক থেকে নতুন প্রশিক্ষণার্থীদের নানাবিধ পরামর্শ ও উদ্দীপনামূলক বক্তব্য রাখেন পিপলএনটেকের প্রতিষ্ঠাতা ও সিইও আবুবকর হানিপ। তিনি বলেন, পিপলএনটেক শুধু একটি ইনস্টটিটিউট নয় একটি পরিবার। যেখান থেকে শুরু হয় জীবনের নতুন গল্প। নিউইয়র্ক কার্যালয় থেকে এই কর্মসূচিতে অংশ নেন তিনি। এই ইনস্টটিটিউট গত সতেরো বছর ধরে কিভাবে যুক্তরাষ্ট্র এবং এর বাইরে বিভিন্ন দেশে হাজার হাজার মানুষের জীবন বদলে দিয়েছে সেসব উদাহরণ তুলে ধরেন আবুবকর হানিপ। পিপলএনটেক শুরু থেকে এখন পযর্ন্ত কেন সবার থেকে আলাদা কিভাবে প্রতিটি শিক্ষার্থী ক্যারিয়ার উন্নয়নে কি ভূমিকা রাখে তা নতুন শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করেন।আবু বকর হানিপ আরও বলেন, কর্মজগতে সক্ষম ও দক্ষ কর্মশক্তি সরবরাহে একটি জনপ্রিয় প্রশিক্ষণ প্রতিষ্ঠান এই পিপলএনটেক। তথ্য প্রযুক্তির সময়োপযোগী নতুন নতুন বিষয়ে শিক্ষা ও প্রশিক্ষণের সুযোগ তৈরি করে প্রতিষ্ঠানটি। পিপলএনটেকের শিক্ষা নিয়ে সাম্প্রতিক সময়ে যারা ড্রিম জব অ্যাচিভ করেছেনে তাদের বর্তমান অবস্থার কথাও চেয়ারম্যান উপস্থাপন করেন তার আলোচনায়।পিপলএনটেকের প্রেসিডেন্ট ফারহানা হানিপ অংশ নেন ভার্জিনিয়া কার্যালয় থেকে। প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন তিনি। তিনি বলেন, পিপলএনটেক স্রেফ কোনো প্রশিক্ষণ নয়, এটি একটি সেবার নাম। নতুন প্রশিক্ষণার্থীদের প্রতি সর্বোচ্চ একাগ্রতায় কোর্স সম্পন্ন করার আহ্বান জানান তিনি। ওরিয়েন্টেশনে পিপলএনটেকের সার্বিক অবস্থা মিশন ও ভিশনের উপর একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন বিজনেস ডেভলপমেন্ট এক্সিকিউটিভ কোয়াদ্র উইলসন। কোর্সের আওতায় প্রশিক্ষণার্থীরা কোর্স শেষে যাতে তাদের রিজ্যুমি তৈরি করতে পারেন, যা তাদের কাজ পেতে সহায়ক হবে, সে বিষয়ে সম্পূর্ণ সহযোগিতা দেয় পিপলএনটেক। তার জন্য কিভাবে কি করতে হবে পুরো প্রক্রিয়াটি উপস্থাপন করেন পিপলএনটেকের সিনিয়র টেকনিক্যাল রিক্রুটার আইজা আহমেদ। নতুন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন নির্দেশনা দেন পিপলএনটেকের ইন্সট্রাক্টর শুভাশীষ দেবনাথ। অরিয়েন্টেশনের এক পর্যায়ে কথা বলেন এখান থেকে প্রশিক্ষণ শেষ করে সফটওয়ার ইন্ডাস্ট্রিতে ড্রিম জব পাওয়া নেপালের মেয়ে শিলা। তিনি কিভাবে পিপলএনটেক তার জীবন বদলে দিয়েছে, আমেরিকান স্বপ্নপূরণে সহায়তা করেছে তা তুলে ধরেন। পিপলএনটেকের প্রশিক্ষণ পদ্ধতিই হচ্ছে, কর্মস্থলের রেপ্লিকা তৈরি করে সেভাবেই প্রশিক্ষণার্থীদের শেখানো। ফলে এখান থেকে শেখার পর কাউকে আর ফ্রেশার হিসেবে চাকরি নিতে হয় না। সরাসরি দক্ষ কর্মীর চাকরি পেয়ে যান পিপলএনটেকের প্রশিক্ষণার্থীরা। তবে তার জন্য প্রতিটি শিক্ষার্থীকে ১৬ সপ্তাহ টানা কঠোর অনুশীলনের মধ্যে থাকতে হবে, মানতে হবে বেশ কিছু নিয়ম কানুন। সেই নির্দেশনা গুলো অরিয়েন্টেশনে জানান ইনস্ট্রাকট্রর জয়নাল আবেদীন এবং নর্দাইন কেচেলি। ওরিয়েন্টেশনের শেষ ভাগে ছিলো প্রশ্ন ও উত্তর পর্ব। তাতে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন চেয়ারম্যান ও সিইও আবুবকর হানিপ।স্টেট কাউন্সিল অব হায়ার এডুকেশন ফর ভার্জিনিয়া (এসসিএইচইভি) এবং নিউইয়র্কের ব্যুরো অব প্রপ্রাইটারি স্কুল সুপারভিশন-বিপিএসএস দ্বারা অনুমোদিত এই পিপলএনটেক ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি। ২০০৫ সালে প্রতিষ্ঠিত পিপলএনটেক গত সতের বছর যাবৎ যুক্তরাষ্ট্রের পাশাপাশি কানাডা, ভারত, পাকিস্তান ও বাংলাদেশ সফটওয়্যার টেস্টিংয়ের উপর শীর্ষ প্রতিষ্ঠান হিসেবে সেবা দিয়ে আসছে। ভার্জিনিয়া ও নিউইয়র্ক ছাড়াও যুক্তরাষ্ট্রের নিউজার্সি ও পেনসিলভ্যানিয়াতে রয়েছে পিপলএনটেকের কার্যালয়। এছাড়া ভারতের হরিয়ানায় ও বাংলাদেশের ঢাকায় রয়েছে পিপলএনটেকের কার্যালয়।
