post
অনুষ্ঠান

কাতার-বাংলাদেশ ফ্রেন্ডশিপ ডে উদযাপন

কাতারের আমির তামিম বিন হামাদ আল থানির বাংলাদেশ সফরের মাধ্যমে দুই দেশের পারস্পরিক বিনিয়োগ সুরক্ষাসহ একাধিক চুক্তি ও সমঝোতা স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তিকে স্বাগত জানিয়ে দিনটিকে কাতার-বাংলাদেশ ফ্রেন্ডশিপ ডে উদযাপন করেছে বাংলাদেশ কমিউনিটি কাতার। ফ্রেন্ডশিপ ডে উদযাপন কমিটির আহ্বায়ক মোহাম্মদ কফিল উদ্দিনের সভাপতিত্বে স্থানীয় একটি রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধান করেন যুগ্ন আহ্বায়ক মোহাম্মদ জসিম উদ্দিন দুলাল, মোঃ ইসমাইল মিয়া, নুরুল আফসার বাবুল, হাজী বাসার সরকার, শফিকুল ইসলাম তালুকদার বাবু, ইঞ্জিনিয়ার আবু রায়হান ও মহিউদ্দিন চৌধুরী। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি বিসিকিউর প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন আকন , সাধারণ সম্পাদক আমিন রসূল সাইফুল, কমিউনিটি নেতা নুরুল মোস্তফা খোকন, সিআইপি রফিকুল ইসলাম হেলাল, নূর মোহাম্মদ, সৈয়দ আর মিয়া, মহিউদ্দিন চৌধুরী, নাসির উদ্দিন চৌধুরী ও তৌফিকি এলাহী চৌধুরী। এ সময় বক্তারা বাংলাদেশ এবং কাতারের পারস্পরিক ব্যবসা-বাণিজ্যের বন্ধন আরো শক্তিশালী হওয়ার আশা ব্যক্ত করেন।

post
অনুষ্ঠান

নোয়াখালীতে পুনরেকত্রীকরণ বিষয়ক কর্মশালা

নোয়াখালীর বেগমগঞ্জে বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বেগমগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে ব্র্যক মাইগ্রেশান ফোরাম প্রত্যাশা-২ এই কর্মশালার আয়োজন করে। ব্রাকের নোয়াখালী আঞ্চলিক কর্মকর্তা নুরুজ্জামানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার অসীম কুমার দাস, সিনিয়র মৎস্য অফিসার আলমগীর হোসেন আজাদী,বেগমগঞ্জ থানার এস আই কুতুব উদ্দিন ও ব্রাকের জেলা কর্মকর্তা ইমাম উদ্দিনসহ অনেকে উপস্থিত ছিলেন।

post
অনুষ্ঠান

মালয়েশিয়ায় প্রথম বাংলাদেশী ব্যান্ড ইউনিক এর যাত্রা শুরু

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশীদের সমন্বয়ে প্রথম বাংলাদেশী ব্যান্ড ইউনিক এর যাত্রা শুরু হয়েছে। রাজধানী কুয়ালালামপুরের ফাইভ স্টার হোটেল সলিলের বলরুমে এ উপলক্ষে লাইভ মিউজিক্যাল ফিয়েস্তা-২০২৪ অনুষ্ঠিত হয়। মালয়েশিয়ায় পিএইচডি স্কলার লিওরণা চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি প্রেস মিডিয়া সুফী আবদুল্লাহিল মারুফ ও তার সহধর্মিণী মালা খন্দকার। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন ইউনিক ব্যান্ডের লিড ভোকালিস্ট মো: জহিরুল ইসলাম, মোশারফ হোসেন, লিওরণা চৌধূরী, আবু হানিফ, ইকরা সুলতানা ইতি। এতে বিশেষ অতিথি ছিলেন ইউনি কেএল ইউনিভার্সিটির কার্ডিও ডিপার্টমেন্টের প্রফেসর ডা: এমদাদুল হক, বাংলাদেশের বিখ্যাত নাট্যকার ও আবৃত্তিকার আরমান পারভেজ মুরাদ। এছাড়া আরো উপস্থিত ছিলেন মালয়েশিয়াস্থ বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যবসায়ী দাতু সেরী কামরুজ্জামান কামাল, দাতু আব্দুর রউফ, সাখাওয়াত হোসেন জোসেফ, মো: মঞ্জু খা, এমদাদুল হক সবুজ, রমজান আলী, জসিম উদ্দিন, মনিরুজ্জামান মনির, মো: রাসেলসহ অনেকে।

post
অনুষ্ঠান

আবুধাবীতে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত

আবুধাবীর বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোহাম্মদ ওসমান আলীর সৌজন্যে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। আবুধাবির এলেক্ট্রার হোটেল ইব্রাহিম রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ্ব মোহাম্মদ আবুল বশর,আমিরাতে সফররত ফারইস্ট কোম্পানির মাওলানা মাহমুদ উল্লাহ, জনতা ব্যাংক আবুধাবির ব্যবস্হাপক রেজাউল করিম, সহকারী ব্যবস্হাপক এমদাদুল করিম, রেমিট্যান্স অফিসার মোহাম্মদ নাসির উদ্দিন, ব্যবসায়ী জাফর উল্লাহ, সৈয়দ আবুল হাশেম, রিয়েল এস্টেট ব্যবসায়ী আবদুল মান্নান, মোহাম্মদ আসলাম হাশেম, মোহাম্মদ দিদার তালুকদার, মোহাম্মদ ইমন চৌধুরী, কানাডা প্রবাসী মোহাম্মদ আরমান ও হাবীব মিয়াসহ অনেকে।

post
অনুষ্ঠান

পর্তুগালে ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাবের জার্সি উন্মোচন

পর্তুগালে প্রথম বিভাগ ক্রিকেট লীগের অন্যতম শক্তিশালী দল ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাবের জার্সি উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। রাজধানী লিসবনের বাংলাদেশি অধ্যুষিত মারতিম মুনিজ এলাকার একটি রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে ইউরোপের চেইন রেস্টুরেন্ট জাহির কাবাব এর সৌজন্যে ক্লাবটির জার্সি সবার সামনে তুলে ধরা হয়। ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাব পর্তুগালের সভাপতি ও ক্যাপ্টেন ইমতিয়াজ আহমেদ রানার সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। সাধারন সম্পাদক আল আমীনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব রানা তাছলিম উদ্দীন, পর্তুগিজ এসেম্বলি মেম্বার সান্তা মারিয়া মাইওর মিস্টার কার্লোস ,জাহির কাবাবের সিইও ছেলিয়া এন্তোনেস, তরুণ কমিউনিটি নেতা ও প্রতিষ্ঠানের কান্ট্রি ম্যানেজার রনি হোসাইন , একাউন্ট ম্যানেজার রাকিব হাসান, মার্কেটিং ম্যানেজার মতাজ হুসাইন, পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সভাপতি রাসেল আহম্মেদ ,সাধারন সম্পাদক শহীদ আহমদ প্রিন্স, বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি নেতা মাসুম আহম্মেদ ,পর্তুগাল সাহিত্য সংসদের সভাপতি এনামুল হক ও সাধারন সম্পাদক আবুল হোসেন আসাদসহ অন্যরা।

post
অনুষ্ঠান

জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েতের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় মুরাদুল হক চৌধুরীকে সংবর্ধনা

জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েতের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় মুরাদুল হক চৌধুরীকে সংবর্ধনা দেয়া হয়েছে। কুয়েতের ফাহাহিল সিটির এক রেস্তোরাঁয় জালালাবাদবাসীর উদ্যোগে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েতের উপদেষ্টা শহীদ খান। সহ-সভাপতি সুমন আনসারীর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফয়সল আহমদ। বিশেষ অতিথি ছিলেন,উপদেষ্টা মিহির কান্তি পাল,মিঠুন সেলিম,কাজী সফিক,হারুন মিয়া,সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ,সহ-সভাপতি ফারুক আহমদ,সুরুক মিয়া ও সিরাজ মিয়াসহ অনেকে। এসময় আরো বক্তব্য রাখেন, শিব্বির আহমেদ, নুরুল হোসেন, শিহাব বকত ও ফারুক আহমেদসহ আরো অনেকে।

post
অনুষ্ঠান

বিয়ানীবাজার ডেভেলপমেন্ট সোসাইটি ইউকের অভিষেক

বিয়ানীবাজার ডেভেলপমেন্ট সোসাইটি ইউকের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী এবং অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোসাইটি সেক্রেটারি মোহাম্মদ নুরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত পূর্ণমিলনী সভায় সভাপতিত্ব করেন সোসাইটির নব নির্বাচিত সভাপতি আবু বক্কর। সভায় প্রধান অতিথি ছিলেন ইস্ট লন্ডন মসজিদের ঈমাম ও খতিব আবুল হোসাইন। বিশেষ অতিথি ছিলেন ইস্ট লন্ডন মসজিদের হেড অফ এসেট আসাদ মোহাম্মদ জামান, বৃট কলেজের চেয়ারম্যান মুছাদ্দিক আহমদ ও চাতক ইসলামীক সোসাইটির সভাপতি লোকমান আহমদ। এছাড়াও বক্তব্য রাখেন সোসাইটির সদ্য বিদায়ী সভাপতি মোহাম্মদ বাবুল খান।

post
অনুষ্ঠান

নরসিংদীতে প্রবাসী কল্যাণ ব্যাংকের স্থানান্তরিত ভবন উদ্বোধন

বাংলাদেশকে যারা তলাবিহীন ঝুড়ি হিসেবে পরিচিতি করতে চেয়েছিল, তাদের সেই ব্যাখ্যাকে ভূল প্রমাণিত করা হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: খায়রুল আলম। নরসিংদীতে প্রবাসী কল্যাণ ব্যাংকের স্থানান্তরিত ভবনের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। ব্যাংকের ঢাকা উত্তর অঞ্চল প্রধান মো: মাহবুবুল হাসানের সভাপতিত্বে বিশেষে অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান, উপ মহাব্যবস্থাপক মফিজুল ইসলাম, নরসিংদী প্রেসক্লাব সভাপতি নুরুল ইসলাম, জনশক্তি ও কর্মসংস্থান কার্যালয়ের সহকারী পরিচালক এনামুল হক, নরসিংদী সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী নাবিলা নুঝাত, নরসিংদীর শাখা ব্যবস্থাপক ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ কবিরুল হাসান।

post
অনুষ্ঠান

ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে’র অভিষেক ও বর্ষবরণ অনুষ্ঠিত

ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে’র অভিষেক ও বর্ষবরণ অনুষ্ঠিত হয়েছে। বিলেতের বিভিন্ন শহর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা তাঁদের পরিবারের সদস্যদেরকে নিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটিকে রূপ দেন নবীন প্রবীণের এক প্রাণবন্ত মিলনমেলায়। নর্থ লন্ডনের দর্জি প্যাভিলিয়নে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ফাউন্ডার প্রেসিডেন্ট ডক্টর রহমান জিলানী, প্রেসিডেন্ট মোহাম্মদ এনামুল হক, জেনারেল সেক্রেটারি প্রফেসর ডক্টর সিরাজুল হক চৌধুরী, নব-নির্বাচিত প্রেসিডেন্ট কচি কবির, নব-নির্বাচিত জেনারেল সেক্রেটারি কাউন্সিলর খালেদ মিল্লাত, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডক্টর মোসাদ্দেক হোসেন বিশ্বাস, ট্রেজারার আব্দুল হাকিম ভূঁইয়া ও নব-নির্বাচিত ট্রেজারার অজিত সাহা। পরে অভিষেক পর্বে নব-নির্বাচিত প্রেসিডেন্ট কচি কবির, জেনারেল সেক্রেটারি কাউন্সিলর খালেদ মিল্লাত ও ট্রেজারার অজিত সাহার নেতৃত্বে গঠিত ৪১ সদস্যের নতুন কার্যনির্বাহী পরিষদকে পরিচয় করে দেয়া হয়।

post
অনুষ্ঠান

প্রীতি ফুটবল ম্যাচ ও সমুদ্র সৈকত ভ্রমণের আয়োজন করলেন আল মাষ্টার গ্রুপ কাতার

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ ও সমুদ্র সৈকত ভ্রমণ করেন আল মাষ্টার গ্রুপ কাতার। দেশটির উত্তরাঞ্চলীয় শহর আল-গোরিয়া সমুদ্র সৈকতে দিনব্যাপী বিভিন্ন রকম খেলাধুলা ও প্রীতি ফুটবল ম্যাচ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। আল মাস্টার গ্রুপের কর্মীদের মধ্যে দুই ভাগে বিভক্ত হয়ে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচ শেষে বিজয়ী দল ও খেলায় অংশগ্রহণকারী সকলের হাতে পুরস্কার ট্রফি তুলে দেন আল মাস্টার গ্রুপের চেয়ারম্যান মাহমুদুল হাসান। এ সময় আরো উপস্থিত ছিলেন আল মাস্টার গ্রুপের ম্যানেজার আজিজুল ও মিডিয়া উপদেষ্টা এম এ সালাম।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.