প্রবাসীদের টার্গেট করে দীর্ঘদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় একদল প্রতারক। বেশিরভাগ ক্ষেত্রে টার্গেট করা হচ্ছে বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের। একটা সময় মধ্যপ্রাচ্যের প্রবাসীরা এ চক্রের টার্গেট হলেও এখন ইউরোপ-আমেরিকা প্রবাসীদেরও টার্গেট করে প্রতারণা বাড়িয়েছে তারা। প্রযুক্তিগত অসচেনতার কারণেই তারা প্রতারণার শিকার হচ্ছে বলে মনে করছেন সাইবার বিশেষজ্ঞরা। আধুনিক বিশ্বের নেপথ্যের কারিগর প্রযুক্তির উদ্ভাবন। স্বাস্থ্য থেকে শিক্ষা, প্রতিটি ক্ষেত্রেই রয়েছে প্রযুক্তির আশির্বাদ।
প্রযুক্তির উন্নয়নের ফলেই হাজার মাইল দূরে থেকেও প্রিয়জনের কাছে থাকছেন প্রবাসীরা। তবে সাম্প্রতিক সময়ে সাইবার হামলাসহ বিভিন্ন ক্ষেত্রে প্রযুক্তি রাখছে স্বৈরাচারিতার ছাঁপ,যার শিকার সবচেয়ে বেশি হচ্ছেন প্রবাসী বাংলাদেশীরা। প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে এ হামলার কৌশলও। সাইবার হামলার শিকার হয়ে আত্মহত্যার মত ঘটনাও ঘটছে বিভিন্ন দেশে।কিন্তু প্রযুক্তির বিষয়ে অসচেনতার কারণেই সাইবার হামলার শিকার হচ্ছেন ব্যবহারকারী।
এদিকে সাইবার সিকিউরিটি আইনের সংশোধনে ভূক্তভোগীর অধিকার খর্ব হয়েছে বলে মনে করছেন প্রশাসনের এই কর্মকর্তা। তবে তারমধ্যেও ভোক্তাকে সর্বচ্চ সেবা দেওয়া সম্ভব বলেও জানান তারা। দেশের সর্বত্র জালের মতো ছড়িয়ে পড়ছে সাইবার প্রতারক চক্র। তাদের হামলায় নিঃস হচ্ছে লক্ষ লক্ষ মানুষ। দ্রুত সময়ের মধ্যে এ চক্র নির্মুল করতে না পারলে, দেশকে কঠিন প্রতিদান দিতে হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
পে-অফ।
