বাংলাদেশ

পল্লবীতে বাসে আগুন দেয়ার সময় আটক ২

post-img

রাজধানীর পল্লবীতে বাসে আগুন দেয়ার সময়,২ জনকে হাতেনাতে আটক করেছে পুলিশ।অন্যদিকে ধানমণ্ডিতে ছিনতাইকালে প্রাইভেটকারসহ ২ জনকে গ্রেফতার করা হয়।

দুপুরে, ডিএমপির মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ড. খন্দকার মহিদ উদ্দিন। তিনি জানান, অবরোধের পক্ষে জনমনে ভয়-ভীতি সৃষ্টি করতে, সোমবার সন্ধ্যায় বাসে আগুন দেয় আসাদুল তালুকদার ও ইউসুফ শেখ। এসময় টহলপুলিশ তাদের হাতেনাতে আটক করে।

অন্যদিকে, ধানমণ্ডিতে ছিনতাইকালে নুর আলম হাবু ও মোঃ আলমাস নামে ২জনকে গ্রেফতার করা হয়। প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, গত এক মাসে বিভিন্ন অপরাধে ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে।



সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.