পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে সৌদি আরবের জেদ্দাস্থ বৃহত্তর কুমিল্লা সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মাহফিলে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি কাজী নেয়ামুল বশির। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির। মাহফিলে প্রধান অতিথি ছিলেন জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব ফাহমি মোহাম্মদ সাইফ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিমানের আঞ্চলিক ব্যবস্থাপক এনায়েত হোসেন সরকার,ইনভেস্টর সোলেমান সরকার, মোহাম্মদ আশরাফ এবং এ কে আজাদ। এসময় আমন্ত্রিত অতিথি ছিলেন সমিতির উপদেষ্টা মণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার শাহীন সিরাজ, ডা.আজমল খান আজাদ, দেলোয়ার সরকার, জাফর পারভেজসহ অনেকে। মাহফিলের সার্বিক তত্ববধায়নে ছিলেন হুমায়ুন কবীর, মাসুম আবদুল্লাহ, মোহাম্মদ মোক্তার হোসেন, রুহুল আমিন, মিরন মনি, কাজী জহির, আব্দুল মালেক,আবুল বাসার সহ অনেকে।
