বাংলাদেশ

নির্বাচনে ১৪ দল আওয়ামী লীগের সাথে জোটগত নির্বাচন করবে : তথ্যমন্ত্রী

post-img

আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে ১৪ দল আওয়ামী লীগের সাথে জোটগতভাবে নির্বাচন করবে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

অন্যান্যদের সঙ্গে যদি সমন্বয় করতে হয় সেটিও করা হবে। দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে সিনেমা হল মালিকদের নবনির্বাচিত কমিটি ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, জনপ্রিয়তার ভিত্তিত্বে মনোনয়ন দেয়া হয়েছে। সেই কারণে এবার অনেক বেশি প্রার্থী বাদ পড়েছেন,যা  স্বাভাবিক প্রক্রিয়া। সেখানে কে মন্ত্রী বা বড় নেতা সেটি বিষয় নয়,জনপ্রিয়তা যার নেই তাকে মনোনয়ন দেওয়া হয়নি। এখনো সময় আছে, জোটের বিষয়ে সিদ্ধান্ত হবে বলেও জানান তিনি।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.