ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ।
সোমবার সকাল থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের আলেখারচর,ঝাগুরঝুলি ও পদুয়ার বাজারসহ, মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় কুমিল্লা মহানগর ও কুমিল্লা সদর উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। এছাড়া, অবরোধে বরাবরের মতোই যাত্রী সংকট নিয়েই, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চলেছে বাস। স্বাভাবিক রয়েছে ট্রাক ও ব্যাক্তিগত গাড়িসহ অন্যান্য যান চলাচল।
