এনআরবি লাইফ

কুয়েতে প্রবাসী কমিউনিটি নেতার মৃত্যু

post-img

বৃহত্তর ফরিদপুর জনকল্যাণ সমিতি কুয়েতের সভাপতি ও কুয়েত আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আজাদুর রহমান মারা গেছেন।। মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯.৩০ মিনিটে কুয়েতের একটি হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর।

গোপালগঞ্জের মোকসেদপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের আজাদুর রহমান,জীবিকার তাগিদে ৮০র দশকে পাড়ি জমান কুয়েতে। সেখানে মারাফিয়া কুয়েতিয়া নামের একটি কোম্পানিতে জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এদিকে দেশটির জ্যেষ্ঠ এ কমিউনিটি নেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে স্থানীয় বাংলাদেশি কমিউনিটিতে। এছাড়াও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ কমিউনিটি কুয়েতের আহ্বায়ক মুরাদুল হক চৌধুরী।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.