সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশীদের মনোনয়ন বাছাই ও সাক্ষাৎকারের শেষ দিন ছিল আজ ।
অন্যান্য দিনের মতই উৎসবমূখর পরিবেশে দলীয় কার্যালয়ে যান নেতাকর্মীরা। মনোনয়ন পেলে প্রত্যেকেই বিজয়ের আশাবাদ ব্যাক্ত করেন। শেষ দিনে জাতীয় পার্টির মোট এক হাজার ৭৩৭ টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। সোমবার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে বলে জানা গেছে।
