বিনোদন

মেয়ের মুখ প্রকাশ্যে আনলেন আতিফ আসলাম

post-img

বলিউডের জনপ্রিয় কণ্ঠশিল্পী আতিফ আসলাম ইনস্টাগ্রামে প্রথমবারের মতো তার মেয়ে হালিমার ছবি পোস্ট করেছেন। মুহূর্তে ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। তারপর ভক্তরা সেখানে নানা ধরনের প্রতিক্রিয়া জানাতে শুরু করেন।

ভক্তরা বাবা ও মেয়ের ছবি 'ওয়াও' ইমোজিতে ভরিয়ে দেন। তবে, অবাক করার বিষয় হলো- ছবিতে আতিফ আসলামের মেয়েকে রণবীর কাপুর ও আলিয়া ভাটের মেয়ে রাহার মতো দেখাচ্ছিল! এই বিষয়টি সবার নজর কেড়েছে।

সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে একজন ছবিতে কমেন্ট করেছেন, 'বাহ! বাবা ও মেয়েকে দারুণ লাগছে।' আরেকজন লিখেছেন, 'তার চেহারা হুবহু রাহার মতো, মনে হচ্ছে সে রাহাকে নকল করেছে। চুলের স্টাইল, পোশাকের রঙ... হুবহু এক।'

২০১৩ সালে গাঁটছড়া বাঁধা আতিফ ও সারা ভারওয়ানা হালিমার আগে আবদুল আহাদ ও আরিয়ান আসলাম নামে দুই পুত্র সন্তান আছে। ২০১৪ সালে আতিফ ও সারা ভারওয়ানার কোলে আসে আবদুল আহাদ। এরপর ২০১৯ সালে তাদের ঘরে আসে দ্বিতীয় পুত্র আরিয়ান। সামাজিক মাধ্যমে প্রায়ই তাদের দুই ছেলের ছবি ভাইরাল হয়।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.