বাংলাদেশ

জনগনের মাঝে ভীতি ছড়াতে রেল লাইন কাটে যুবদল ছাত্রদল নেতারা, ছিল হাই কমান্ডের নির্দেশনা: দাবী সিটিটিসির

post-img

রেললাইনে নাশকতার মাধ্যমে সাধারণ জনগণের মাঝে ভীতি সঞ্চার এবং ব্যাপক প্রাণনাশের পরিকল্পনা করা হচ্ছিল বলে জানিয়েছেন ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট -সিটিটিসির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান। আজ সোমবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে  আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় সিটিটিসি।


সিটিটিসির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান সংবাদ সম্মেলনে দাবী করেন,যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর নির্দেশনায় গাজীপুরের শ্রীপুরে রেললাইন কাটে ছাত্রদলের নেতারা। রেলের লাইন কেটে নাশকতার ঘটনার হোতা কবিরসহ দুজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট।  এঘটনায় যুবদলের সাবেক সহ-সভাপতি ও বর্তমান যুবদল নেতা মো. ইখতিয়ার রহমান কবির ও লালবাগ থানার ২৪ নম্বর ওয়ার্ড মহানগর ছাত্রদলের সভাপতি মো. ইমন হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।  


সিটিটিসি জানায়,  দলীয় উচ্চ পর্যায়ের নির্দেশনা একাজ গুলো করা হয়েছে জনগনের মাঝে ভয় সৃষ্টির জন্য।  নাশকতাকারীরা রেললাইন কাটার পর তাদেরকে মোটা অঙ্কের টাকাও দেওয়া হয় দলীয় পর্যায় থেকে। এমনটাও জানানো হয় সংবাদ ব্রিফিং এ।


সিটিটিসি কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, রাজধানীতে গাড়িতে ভাংঙচুর, আগুন দেওয়া ও বোমা বিস্ফোরণের মতো ঘটনা ঘটেছে। কিন্তু ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। সাধারণ মানুষ রেলকে নিরাপদ বাহন হিসেবে ব্যবহার করে আসছিল। কিন্তু ট্রেনে চলাচল করা মানুষের মাঝে আতঙ্ক ছড়াতে ও রেল চলাচল বিঘ্ন করতে নাশকতার পরিকল্পনা করে ছাত্রদল-যুবদল। পাশাপাশি নাশকতার মাধ্যমে রেলে ব্যাপক প্রাণহানি ঘটানোর উদ্দেশ্য ছিল।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.