বাংলাদেশ

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, আটক ৩

post-img

নারায়ণগঞ্জ শহরে রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা করার সময় হাতেনাতে ৩ নাশকতাকারীকে আটক করেছে রেলওয়ে পুলিশ।


রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মোখলেসুর রহমান। আটককৃতরা হলেন জয়নাল, হাবিবুর ও হাসান। তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কি না সেটি নিশ্চিত হওয়া যায়নি। বিস্তারিত পরিচয় খতিয়ে দেখছে পুলিশ। এসআই মোখলেসুর রহমান বলেন, আমরা সকাল থেকে রেললাইনে পাহারা দিচ্ছিলাম। এর মধ্যে দেখতে পাই ৩ তরুণ হাতবোমা বিস্ফোরণের চেষ্টা করছে। আমরা গিয়ে তাদের হাতেনাতে আটক করি। তাদের বিরুদ্ধে নাশকতা, বিস্ফোরক ও দ্রুত বিচার আইনে মামলা প্রক্রিয়াধীন।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.