বাংলাদেশ

ডিজিটাল ভূমি জরিপ প্রকল্প বাতিলের তথ্য সঠিক নয় : মন্ত্রণালয়

post-img

৩৩৬ কোটি টাকা ব্যয়ের পর বাতিল হচ্ছে ডিজিটাল ভূমি জরিপ প্রকল্প’ শিরোনামে সম্প্রতি একটি গণমাধ্যম প্রতিবেদন প্রকাশ করে। এ ছাড়া এমন একটি তথ্য আরও বিভিন্ন উপায়ে অনলাইনে ছড়িয়ে পড়ে।


ভূমি মন্ত্রণালয় বলছে, জরিপ প্রকল্প বাতিলের এ তথ্য সঠিক নয়, এটি একটি গুজব। সোমবার এক বিজ্ঞপ্তিতে এ দাবি করেছে মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের দাবি, প্রকৃত তথ্য হচ্ছে সমগ্র বাংলাদেশে দক্ষভাবে জরিপ পরিচালনা করার উদ্দেশ্যে ‘বাংলাদেশ ডিজিটাল সার্ভে’ প্রোগ্রাম মূলত দুইটি প্রকল্পের মাধ্যমে সম্পাদন করা হচ্ছিল। এর একটি হচ্ছে 'ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপ করার জন্য ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের ডিজিটাল জরিপ পরিচালনার সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্প (সিডিপি প্রকল্প) এবং অপরটি হচ্ছে ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপের মাধ্যমে ৩টি সিটি কর্পোরেশন, ১টি পৌরসভা এবং ২টি গ্রামীণ উপজেলার ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা পদ্ধতি স্থাপন প্রকল্প (ইডিএলএমএস প্রকল্প)।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.