আন্তর্জাতিক

ব্রিটেনে এয়ারপোর্টে লিক্যুইডের নতুন নির্দেশনা

post-img

ব্রিটেনের বড় এয়ারপোর্টগুলোতে লিক্যুইড জাতীয় দ্রব্য বহনে একশ এমএল এর নিয়ম শেষ হতে যাচ্ছে। নতুন নিয়মে দুইশ এমএল পর্যন্ত লিক্যুইড জাতীয় পণ্য বহন করা যাবে। চলতি বছরের পহেলা জুনের মধ্যে বড় এয়ারপোর্টগুলোতে এর জন্য উন্নত প্রযুক্তির স্ক্যানার বসানোর নির্দেশ দিয়েছে সরকার। যদিও এ নিয়ম কার্যকর হওয়ার কথা ছিলো ২০২২ সাল থেকে।

কর্তৃপক্ষ করোনা মহামারীর কারণে সময় মতো এ প্রক্রিয়া শুরু করতে না পারলেও চলতি বছরের মাঝামাঝি শুরু হবে। তবে ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্ট জানিয়েছে,নির্দিষ্ট সময়ের মধ্যে হিথরো, গেটউইক এবং ম্যানচেস্টার এয়ারপোর্টে উন্নত স্ক্যানার স্থাপন সম্ভব হবে না। এতে করে আগামী গ্রীষ্মে যাত্রীরা বিভ্রান্তিতে পড়তে পারে বলেও সতর্ক করেছে কনজিউমার গ্রুপ হুইস। কবে নাগাদ এসব এয়ারপোর্টে প্রযুক্তি বসানো হবে এবং কার্যক্রম শুরু করবে, সে সম্পর্কেও নির্দিষ্ট করে কিছু বলা হয় নি। ২০০৬ সালে বোম বিস্ফোরণের পর থেকে একশ এমএল এর লিক্যুইড দ্রব্য বহনের নিয়ম চালু করা হয়েছিল।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.