বাংলাদেশ

তাপপ্রবাহের কারণে নয়াপল্টনে বিএনপির সমাবেশ স্থগিত

post-img

চলমান তাপপ্রবাহের কথা বিবেচনা করে আগামী ২৬ এপ্রিল (শুক্রবার) নয়াপল্টনে বিএনপির ডাকা সমাবেশ স্থগিত করা হয়েছে। ২২ এপ্রিল (সোমবার) ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যৌথ বৈঠকে এ সিদ্ধান্ত জানানো হয়। পরবর্তী তারিখ চূড়ান্ত হওয়ার পর জানানো হবে।

এর আগে ২০ এপ্রিল (শনিবার) মহানগর দক্ষিণ বিএনপির সদস্য (ভারপ্রাপ্ত দপ্তর) সাইদুর রহমান মিন্টু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়- ২৬ এপ্রিল (শুক্রবার) নেতাকর্মীদের মুক্তির দাবিতে সমাবেশ করবে বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.