এনআরবি সাফল্য

সারা কেয়ার ইউএসএ ব্রঙ্কস শাখার উদ্ভোধন

post-img


জলি আহমেদ: বরিবার, ১২ নভেম্বর ২০২৩ 

নিউইয়র্কের সারা হোমকেয়ার এর ব্রঙ্কস শাখা উদ্ভোধন করা হয়েছে ১২ নভেম্বর রবিবার। নতুন এই শাখায় রয়েছে সিডি প্যাপ ও হোমকেয়ারসহ আরো নানা সার্ভিস ।

অনুষ্ঠানের আয়োজন এ সঞ্চানায় ছিলেন ইন্জি: আব্দুল খালেক (চেয়ারম্যান )ও এডভোকেট রিদয়ানা সেতু (ডিরেক্টর ) কে আর সেরা ইন কর্পোরেট। পুরো আয়োজনটি তাদের সাবলিল সঞ্চালনায় প্রানবন্ত হয়ে উঠে। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলায়াত করেন মিরউল্লাহ ।


সারা হোমকেয়ার এর প্রেসিডেন্ট ডা. শাহজাদী পারভীন সারা ও ভাইস প্রেসিডেন্ট ডা. জি সি পাটেল সরব উপস্থিতি অনুষ্ঠানটিকে আরো প্রানবন্ত করে তোলে। তারা দুজনেই নতুন শাখার খোলায় বেশ আশাবাদী। সহযোগী ও সহকর্মীদের উদ্দেশ্য করে ওনারা উৎসাহমূলক বক্তব্যও রাখেন। ডা. শাহজাদী পারভীন বলেন ,"আমি একজন ফামাসিষ্ট ,কিন্তু বয়ষ্ক মানুষ গুলো যেন সঠিক বেনিফিট পায় সে লক্ষ থেকেই হোমকেয়ার করেছি।” মানব সেবায় নিজেকে নিয়োজিত করতে তিনি “মা “ফাউন্ডেশন নামে আরোও একটি ননপ্রফিট অরগানাইজেশন করেছেন।


উক্ত অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্য উপস্থিত ছিলেন আব্দুল লতিফ সম্রাট, সাংবাদিক রিতা রহমান ,আলহ্বাজ সোলায়মান ভাইয়া ,বীর মুক্তিযোদ্ধ আব্দুস সালাম,বীর মুক্তিযোদ্ধ লিয়াকত আলী, ,বীর মুক্তিযোদ্ধ নাসির উদ্দিন, লেখক আবাব চৌধুরী,ফয়েজ চৌধুরী।ইমরান শাহ রন,মো:আনোয়ারুল আলম ভাইয়া প্রমুখ। বিশিষ্ট ব্যক্তিদের উওরিয় পরিয়ে সম্মানিত করা হয়।

সারা হোমকেয়ার এ বিশেষ অবদানের জন্য তাদের। সহকর্মীদের হাতে উপহার তুলে দেয়া হয়। তাদের মধ্য উল্লেখযোগ্য হলেন-লিয়াকত আলী, সোলায়মান, আনোয়ার জাহিদ, লিটন, কোহিনুর ও শিউলী।

অনুষ্ঠানে মনোমুগ্ধকর নাচ পরিবেশন করেন বাফার নৃত্যশিল্পিরা।গান পরিবেশন করেন আলী মাহমুদ ও নেন্সি।

সবশেষে কেক কেটে নতুন শাখার শুভ সূচনা করা হয় ও সবাইকে নৈশভোজে আপ্যায়ন করা হয়।গান শুনতে শুনতে শুভ্র সুন্দর সুরের মুর্ছনায় সকলে উল্লাস করেন।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.