ইসফাহান নগরীতে ইসরাইলী হামলাকে তেমন গুরুত্ব দিচ্ছে না ইরান। ইসরাইলও এ হামলা সম্পর্কে দাফতরিক কোন মন্তব্য করা থেকে বিরত রয়েছে। তবে দু‘পক্ষই রয়েছে সতর্ক অবস্থানে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে কোন আক্রমণ না করতে আহবান জানিয়েছে ইসরাইলকে।
ছোট আক্রমণের মাধ্যমে বার্তা পাঠানো। যুদ্ধ না হলেও সতর্কতা।
ইরান প্রায় তিনশ ড্রোন হামলার পর, নিজ দেশে ইসরাইলের ছোট আকারের এ আক্রমণ নিয়ে ইরানের তেমন কোন মাথা ব্যথা নেই। ইরানের এক টিভি চ্যানেলে দেখা গেছে শান্ত ইসফাহান শহরের দৃশ্য। তেহরানও জানালো বার্তা দেয়ার মতো তেমন কিছু নেই।
গত সপ্তাহে ইরানের হামলা নিয়েও ইসরাইলে দেখা দিয়েছে দ্বিধা বিভক্তি। সাধারণ মানুষের মধ্যেও এ প্রতিক্রয়ার সঞ্চার হয়েছে।
ইসরাইলের দাবি যদি যুদ্ধ বাঁধেও তারা জয়লাভ করবে। গত সপ্তাহে ইরানের ছোড়া ড্রোন ভূপাতিত করার শক্তি প্রদর্শন পূর্বক এমন মন্তব্য করলো দেশটি।
মার্কিন যুক্তরাষ্ট্র ইসরাইলকে কোন ধরণের সংঘাতে না যাওয়ার আহবান জানিয়েছে। এই বিশেষজ্ঞ বললেন সৃষ্ট পরিস্থিতি থেকে শিক্ষা নিতে হবে।
ছোট আকারের হামলার জন্য ইসরাইলকে সরাসরি দুষছেনা ইরান। দেশটিতে শুক্রবারের জুমার নামাজের পর প্রতিবাদ রেলি বের হলেও তা ছিলো শান্তিপূর্ণ। তবে দু‘পক্ষই রয়েছে সতর্ক অবস্থানে। বড় ধরনের কোন হামলা হলে, পাল্টা হামলার জন্য দু‘দেশই প্রস্তুত।
