অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি কঠোর করেছে দেশটির সরকার। স্টুডেন্ট ভিসাতে আনা হয়েছে বড় ধরনের দুটি পরিবর্তন । এখন থেকে নিয়োগকারী বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি ভিডিও কলে সাক্ষাতকার দিতে হবে ভর্তীচ্ছুক শিক্ষার্থীদের।
বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার জন্য অন্যতম পছন্দের দেশ অস্ট্রেলিয়া। প্রতিনিয়ত দেশটিতে উচ্চ শিক্ষার জন্য পাড়ি জমাচ্ছেন হাজারো শিক্ষার্থীরা।
সম্প্রতি দেশটিতে অভিবাসীদের সংখ্যা রেকর্ড সংখ্যক বৃদ্ধি পাওয়ায় বিদেশি শিক্ষার্থীদের জন্য কঠোর ভিসা নীতি জারি করেছে অস্ট্রেলিয়া সরকার।
অস্ট্রেলিয়া এখন থেকে প্রকৃত শিক্ষার্থীদের স্টুডেন্ট ভিসা দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে চায়। এ জন্য জেনুইন স্টুডেন্ট টেস্ট নামের ব্যবস্থা চালু করেছে। এর ফলে, বিশ্ববিদ্যালয় থেকে ভর্তীচ্ছুক শিক্ষার্থীদের সরাসরি ভিডিও কলে ইন্টারভিউ দিতে হবে।
এদিকে, সাম্প্রতিক সময়ে স্টুডেন্ট ভিসা অনুমোদনের হার আগের বছরের তুলনায় ৩৫ শতাংশ কমে গেছে দেশটিতে।
