পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি ব্লিনকেন।
বুধবার (১৯ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
মার্কিন পররাষ্ট্র দফতর (ইউ এস ডিপার্টমেন্ট অফ স্টেট) থেকে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন ও তার স্ত্রীর কাছে এই শুভেচ্ছে বার্তা পাঠানো হয়।
শুভেচ্ছা বার্তায় মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং তার পরিবারের প্রতি নববর্ষের শুভেচ্ছা জানান।
