আমিরাতে মুষলধারে বৃষ্টি ও বজ্রপাতে এক প্রবাসীসহ ৩ জন নিহত
১৭ এপ্রিল ২০২৪
Admin
মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে সোমবার রাত থেকে মুষলধারে বৃষ্টি ও বজ্রপাতে এক প্রবাসীসহ ৩ জন নিহত হয়েছেন।
ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি জানিয়েছে, আমিরাতের আল আইনের ‘খাতম আল শাকলা’ এলাকায় ২৪ ঘণ্টারও কম সময়ে ২৫৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ৭৫ বছরের মধ্যে দেশটিতে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এদিকে, শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল। সরাসরি ক্লাস নেওয়ার বদলে বাড়ি থেকে অনলাইনে পাঠদানের ব্যবস্থা করা হয়েছে। বৈরী আবহাওয়ার ফলে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক অনেক ফ্লাইট স্থগিত করা হয়েছে। এদিকে ভারী বৃষ্টির মধ্যে মেট্রোর কার্যক্রম বন্ধ থাকায় শত শত যাত্রী আটকা পড়েছে। আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবাইকে সতর্কতা অবলম্বন করে গাড়ি চালানোর অনুরোধ জানায়।
NRBC is an open news and tele video entertainment platform for
non-residential Bengali network across the globe with no-business
vision just to deliver news to the Bengali community.