বিভিন্ন দেশের চাহিদা অনুযায়ী প্রশিক্ষিত জনশক্তি বিদেশে পাঠানো হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। তিনি বলেন, এতে দেশের রেমিট্যান্স প্রবাহ আরো বৃদ্ধি পাবে।
প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম সিলেট সফরে গিয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। শফিকুর রহমান চৌধুরী বলেছেন,তার প্রথম কাজ হচ্ছে, প্রবাসীদের সমস্যাগুলো চিহ্নিত করা। এরপর অগ্রাধিকার ভিত্তিতে তিনি সমস্যাগুলোর সমাধান করবেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তাকে ইতোমধ্যে প্রবাসীদের কল্যাণে উদ্যোগ নিতে নির্দেশনা দিয়েছেন। পরে তিনি হজরত শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করেন।
