বাংলাদেশ

বিএনপি-জামায়াত পাকিস্তানি বাহিনীর চেয়েও হিংস্র : তথ্যমন্ত্রী

post-img

বিএনপি-জামায়াতের আগুনসন্ত্রাস পাকিস্তানি বাহিনীর চেয়েও হিংস্র হয়ে গেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাছান মাহমুদ।

মঙ্গলবার দুপুরে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে, সম্প্রতি অবরোধ চলাকালে অগ্নিদগ্ধ হওয়া রোগীদের দেখতে গিয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। এসময় তথ্যমন্ত্রী বলেন, পাকিস্তানিরা গুলি করে মানুষ হত্যা করেছিল, আর বিএনপি-জামায়াত মানুষকে পুড়িয়ে মারছে। রাজনৈতিক দাবি-দাওয়ার জন্য এভাবে সাধারণ মানুষের ওপর পেট্রোল বোমা নিক্ষেপ কেউ কল্পনাও করতে পারে না।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.